• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ঝালকাঠি

৩৭ কোটি টাকার প্রকল্পে আধুনিক রূপে সাজছে ঝালকাঠি পৌরসভা

ঝালকাঠি প্রতিনিধি
  ২২ জুলাই ২০২৬, ১৬:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ঝালকাঠি পৌরসভায় প্রায় ৩৭ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট এবং সিটি পার্ক উন্নয়নের পরিকল্পনা নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প (CTCRP)-এর আওতায় বাস্তবায়নাধীন এ প্রকল্পের পরিকল্পনা চূড়ান্ত করার আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত গ্রহণে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঝালকাঠি পৌরসভার আয়োজনে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না। বিশেষ অতিথি ছিলেন সিটিসিআরপি প্রকল্পের প্রকল্প পরিচালক সরদার মো. সাজ্জাদ কবির। অনুষ্ঠানে প্রকল্প পরিচালক সরদার মো. সাজ্জাদ কবির, উপ-প্রকল্প পরিচালক জুবাইদা আক্তার, মো. শাহজাহান ও উজ্জ্বল ত্রিপুরা প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।

তারা জানান, ২০২৩ সালে শুরু হওয়া পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের কার্যক্রম ২০২৯ সালের জুন পর্যন্ত চলবে। প্রকল্পের আওতায় ঝালকাঠি পৌর এলাকায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক বাস টার্মিনাল, ৯ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে সিটি পার্কের আধুনিকায়ন এবং পুরোনো টাউন হল ভবন ভেঙে সেখানে ৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে একটি মাল্টিপারপাস মার্কেট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

তারা আরও জানান, প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি অনুমোদন পাওয়া গেলে আগামী জুনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর পরবর্তী দুই বছরের মধ্যে প্রকল্পের সব কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংলাপে প্রস্তাবিত বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্কের নকশা, অবকাঠামোগত সুবিধা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং নাগরিক চাহিদা বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন মতামত, পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, ‘বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও পার্ক উন্নয়নের ক্ষেত্রে সর্বপ্রথম নাগরিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। এরপর প্রয়োজনীয় সার্ভে ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে প্রকল্পের পরিকল্পনা চূড়ান্ত করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। জনগণের চাহিদা ও বাস্তব প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েই উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।’

আরও পড়ুন

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহে ৪ বাল্কহেড জাহাজকে ২ লাখ টাকা জরিমানা

এ সময় ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার, বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু, পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এ.টি.এম. রেজাউল হক রিজভী, সিটিসিআরপির উপ-প্রকল্প পরিচালক উজ্জ্বল ত্রিপুরা, আর্কিটেক্ট টিম, ডিজাইন ইউনিটের প্রতিনিধিসহ ঝালকাঠি পৌরসভা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/অ

  • ঝালকাঠি পৌরসভা
  • প্রকল্প
  • এলজিইডি
এ সম্পর্কিত আরও খবর
মেগা প্রকল্পে বিলম্ব, তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা
মেগা প্রকল্পে বিলম্ব, তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা
একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
করতোয়ার প্রাণ ফেরাতে ১১২২ কোটি টাকার প্রকল্প
করতোয়ার প্রাণ ফেরাতে ১১২২ কোটি টাকার প্রকল্প
ঝিনাইদহে ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর’ অপসারণ, প্রকল্পের নথি খুঁজে পাচ্ছে না পৌরসভা
ঝিনাইদহে ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর’ অপসারণ, প্রকল্পের নথি খুঁজে পাচ্ছে না পৌরসভা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।